দেশীয় শিল্পকে সহায়তা করার নিমিত্ত অত্যাবশ্যকীয় কাঁচামাল ম্যাংগানিজ আমদানিতে শুল্ক কমানোর প্রস্তা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে রডের দাম কমতে পারে।
আজ বৃহস্পতিার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, দেশে বর্তমানে ফেরো এ্যালয় জাতীয় পণ্য উৎপাদিত হচ্ছে। রড, বার, এ্যাংগেল ইত্যাদি পণ্য উৎপাদনকালে তা পরিশোধন করার কাজে এ জাতীয় পণ্য ব্যবহৃত হয়। ফেরো এ্যালয় জাতীয় পণ্য উৎপাদনে একটি অপরিহার্য কাঁচামাল হচ্ছে ম্যাংগানিজ । উক্ত পণ্য আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক ১০%। দেশীয় শিল্পকে সহায়তা করার নিমিত্ত অত্যাবশ্যকীয় কাঁচামাল ম্যাংগানিজ আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক ১০% হতে হ্রাস করে ৫% নির্ধারণ করার সুপারিশ করছি।
এসি-ফ্রিজের দাম বাড়ছে
দাম কমতে পারে যেসব পণ্যের