মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

চাহিদার তুলনায় দেশে কোরবানির পশুর সংকট নেই

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৬:০৯ এএম

চাহিদার তুলনায় দেশে কোরবানি পশুর সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় আরলা ফুডস্ বাংলাদেশ ইউএইচটি ফ্যাক্টরি উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। মন্ত্রী বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত এবার কোরবানির পশু আমদানি করা হবে না।

এর আগে আরলা ফুডস্ বাংলাদেশের আয়োজনে একটি উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস্ মোলারসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত