চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ সময় কাল সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। তার আগে আজ সাকিব আল হাসানের ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে পোস্ট।
সেই পোস্টে বলা হয়েছে, 'দলীয় ঐক্য এবং সংকল্পের মাধ্যমে টাইগাররা টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের ছাপ ফেলতে প্রস্তুত। গ্রুপ পর্বে তাদের প্রথম প্রতিপক্ষ শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে তাদের যাত্রা শুরু করতে আগ্রহী।'
শ্রীলঙ্কা ও বাংলাদেশ টি-টোয়েন্টিতে ১৬ ম্যাচে মুখোমুখি হয়েছে। ৫টি তে জয় বাংলাদেশের, ১১টি তে জয় লঙ্কানদের।
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে ২-১ এ সিরিজ হারে বাংলাদেশ। একই দলের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ পণ্ড হয় খারাপ আবহাওয়ায়। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হারে বাংলাদেশ।
