মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন নেতানিয়াহু

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৫:৫০ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী ২৪ জুলাই মার্কিন কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেবেন। কংগ্রেসের নেতারা গত সপ্তাহে নেতানিয়াহুকে বক্তৃতা দিতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে সে সময় ভাষণের তারিখ নির্দিষ্ট ছিল না, যা পরবর্তীতে স্পষ্ট হলো।

অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের সামরিক হামলা নিয়ে রাজনৈতিক বিভাজন সত্ত্বেও কংগ্রেসের স্পিকার মাইক জনসনসহ কয়েকজন রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতা নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়ে চিঠিতে সই করেন। তারা বলেছেন, ‘ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সংহতি তুলে ধরতে’ এই প্রস্তাব দেওয়া হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, বিভক্ত কংগ্রেসের সামনে নেতানিয়াহুর উপস্থিতি বিতর্কিত হবে। শুধু তা-ই নয়, তার উপস্থিতির কারণে নির্বাচনী বছরে ডেমোক্র্যাটদের মধ্যে ক্রমবর্ধমান বিভাজন দেখা যাবে। একজন স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ‘নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। আমি সেখানে উপস্থিত থাকব না।’

সাম্প্রতিক মাসগুলোয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। এর প্রেক্ষাপটে ক্যাপিটল ভবন পরিদর্শনে যাচ্ছেন নেতানিয়াহু। বাইডেন ব্যক্তিগতভাবে এবং প্রকাশ্যে নেতানিয়াহুর যুদ্ধ পরিচালনার সমালোচনা করেছেন। এছাড়াও গাজায় আরও ত্রাণ প্রবেশের সুযোগ না দেওয়ায় ইসরায়েলের সমালোচনা করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত