শেভরনের অর্থায়নে পরিচালিত উদ্যোক্তা প্রকল্পের পক্ষ থেকে আইডিই বাংলাদেশ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার অন্তর্গত আউশকান্দি ইউনিয়নের রহমানিয়া কমিউনিটি সেন্টারে ‘উদ্যোক্তাদের মাঝে উন্নত জাতের গরু ও ব্যবসায়িক পণ্য হস্তান্তর’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ৬০ জন নারী বিক্রয় প্রতিনিধিদের কাছে পণ্য ঝুঁড়ি হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ২২ টি VDO সমবায় সমিতিকে ২২৩ টি গরু হস্তান্তর করা হয়েছে, যা এই সমবায় সমিতিগুলোর টেকসই সমর্থন করে একটি নতুন ব্যবসায় মডেলের অধীনে। গরু বীমা পরিচয় করা হয়েছে এই ব্যবসায় মডেলটিকে দীর্ঘমেয়াদী ভাবে আরও কার্যকর এবং আকর্ষণীয় করার জন্য। উপকারভোগীরা তাদের স্টলগুলিতে তাজা সবজি, পশু, কৃষি ইনপুট, মেশিনারি, এবং মিনি গার্মেন্টস পণ্য প্রদর্শন করেছেন।
‘উদ্যোক্তা-এম্পাওয়ারিং এন্টারপ্রেনারস’ শেভরনের অর্থায়নে এবং আইডিই দ্বারা বাস্তবায়িত একটি প্রকল্প, যার লক্ষ্য ১১০ টি সমবায় সমিতি ও ১০০০ ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তার অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্থিতিশীলতা বৃদ্ধি করা এবং তাদের মূলধন সংরক্ষণ ও বৃদ্ধি করা। প্রাথমিক পর্যায়ের সাফল্যের উপর ভিত্তি করে, ‘উদ্যোক্তা’ প্রকল্পের ২য় ফেজ সমবায় সমিতির ব্যবসাকে দীর্ঘমেয়াদি টেকসই করার লক্ষে ইনোভেটিভ ব্যবসায়িক উদ্যোগের প্রতি মনোনিবেশ করে যাচ্ছে। অধিকন্তু এই প্রকল্প ল্যাটার-ডে সেন্ট চ্যারিটি থেকে প্রাপ্ত আর্থিক সহযোগিতার মাধ্যমে পাঁচ বছরের কম বয়সী শিশু, গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদেরকে গুরুত্ব দিয়ে ৬ হাজার পরিবারের পুষ্টির অবস্থার উন্নয়নের লক্ষে কাজ করছে। সিলেট এবং হবিগঞ্জে শেভরনের গ্যাস ফিল্ড এলাকার আশেপাশে পরিচালিত এই প্রকল্পটি উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে।
হবিগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের মাঝে উন্নত জাতের গরু ও ব্যবসায়িক পণ্য হস্তান্তর কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। তার বক্তব্যে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী উল্লেখ করেন। যে শেভরন বাংলাদেশ কিভাবে অর্থনীতিতে অবদান রাখছে, নতুন করে সস্তা, নির্ভরযোগ্য প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে এবং বিভিন্ন সামাজিক বিনিয়োগ উদ্যোগের মাধ্যমে সম্প্রদায়ের জন্য উপস্থিত থাকে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মুহাম্মদ ইমরুল কবির, ডিরেক্টর, করপোরেট অ্যাফেয়ার্স, শেভরন বাংলাদেশ, এলান কয়েস চৌধুরী, গ্যাস প্লান্ট সুপারিনটেন্ডেন্ট, শেভরন বাংলাদেশ, খন্দকার তুষারুজ্জামান, ম্যানেজার, সোসাল ইনভেন্টমেন্ট, শেভরন বাংলাদেশ; সহ শেভরন বাংলাদেশের আরও গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. আব্দুল কাদের, জেলা প্রাণীসম্পদ অফিসার, জেলা প্রাণীসম্পদ অফিস, হবিগঞ্জ। শেভরন বিশ্বের শীর্ষস্থানীয় সমন্বিত জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।
জ্বালানি সরবরাহের প্রায় প্রতিটি ক্ষেত্রে এর পদচারণা রয়েছে। বিশ্বব্যাপী শেভরন সমাজের উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। এছাড়া সাশ্রয়ী, নির্ভরযোগ্য, নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কাজ করছে।
