বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন দায়িত্বভার গ্রহণের পর গতকাল বুধবার টুঙ্গিপাড়ায় স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পু®পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণকালে বিমানবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট জাতির পিতার উদ্দেশ্যে গার্ড অব অনার প্রদান করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পু®পস্তবক অর্পণের পর বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রী সালেহা খান বঙ্গবন্ধুর সমাধিবেদির সামনে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং ১৯৭৫-এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ সব শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। এরপর তারা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গত ১১ জুন বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। আইএসপিআর
