দেশের সময় রাত সাড়ে আটটায় নেদারল্যান্ডসের বিপক্ষে সুপার এইট নিশ্চিত করার ম্যাচ বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ছেড়ে দল এখন ক্যারিবীয় দ্বীপ সেইন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনসে। সেখানকার সেইন্ট জর্জের কিংসটাউনে খেলা বাংলাদেশের। ম্যাচের ভেন্যু প্রাকৃতিক সৌন্দর্যে্য মোড়ানো আর্নোস ভ্যাল স্টেডিয়াম।
ওখানকার আবহাওয়া পূর্বাভাস বলছে, বৃষ্টিজনিত শঙ্কার কিছু নেই। তবে একটি নিয়ামক হয়ে উঠতে পারে খুব গুরুত্বপূর্ণ। সেটি হলো বাতাসের গতিবেগ।
এমএসএন ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী হালকা মেঘ হালকা রোদপূর্ণ কিংসটাউনে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ১৫ কিলোমিটার। এই বাতাস বাধায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউইয়র্কে আক্ষেপ নিয়ে ফিরতে হয় বাংলাদেশের। সেই শঙ্কার কিছুটা হলেও থেকে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই ম্যাচে।
