সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের একবছর, দোষীদের শাস্তি দাবি

আপডেট : ১৫ জুন ২০২৪, ০৩:১৩ পিএম

জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মহাফিল করেছে প্রেস ক্লাব জামালপুর ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক। এ সময় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বক্তরা।

শনিবার (১৫ জুন) সকাল ১১টায় পৌর শহরের শহীদ হারুণ সড়কে প্রেস ক্লাব জামালপুরের অস্থায়ী কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুখলেছুর রহমান লিখন।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় বক্তব্য রাখেন সাংবাদিক নেতা জাহাঙ্গীর সেলিম, এম সুলতান আলম, আব্দুল আজিজ, সাঈদ পারভেজ তুহিন, রাজন্য রুহানি, ময়না আকন্দ, সাইমুম সাব্বির শোভন ও সাগর ফরাজী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের এক বছর অতিবাহিত হলেও মামলার তদন্ত রিপোর্ট নিয়ে তালবাহানা চলছে। আসামিরা একের পর এক জামিনে বেরিয়ে নিহত সাংবাদিক পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। এ অবস্থায় মামলার দ্বিতীয় আসামি বাবু চেয়াম্যানের ছেলে রিফাতকে গ্রেপ্তার করাসহ হাত্যাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি করনে তারা। অন্যাথায় বৃহত্তর আন্দোলনের নামার ঘোষণা দেন বক্তরা।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত