বাবা মানে আশ্রয়। বাবা মানে সাহস। বাবা হাত ধরে হাঁটতে শিখিয়েছেন। এখনো তাই আমরা নতুন কিছু করতে গেলে ভাবি, এই কাজটি বাবা কীভাবে করতেন? বাবা কাছে থাকুন আর না থাকুন, পৃথিবীতে থাকুন আর না থাকুন বাবা মিশে থাকেন এভাবেই সমগ্র অস্তিত্ব জুড়ে। সবসময় মনে হয় বাবা যেন আমাদের ডাকছেন। বাবাকে ঘিরে এমন অসংখ্য অনুভূতিই তরুণোদয়ের বন্ধুদের লেখায় মূর্ত হয়ে উঠেছে। সেই লেখা নিয়ে বাবা দিবসের এই বিশেষ আয়োজন।