বাবা মানে বটবৃক্ষ

আপডেট : ১৬ জুন ২০২৪, ১২:২৫ এএম

একজন মানুষের জীবনের সত্যিকারের হিরো হলেন তার বাবা। বাবা মানে একটি বটবৃক্ষ। বাবা মানে একাই একটি প্রতিষ্ঠান। বাবা মানে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক। সন্তানের ভবিষ্যতের সব সম্ভাবনাগুলো তিল তিল করে সত্যি করে তোলেন একজন বাবা। বাবা মানে সমস্ত কষ্ট লুকিয়ে রেখে সন্তানের জন্য হাজারো চেষ্টা। এই পৃথিবীতে একজন সন্তানের জীবনের ভালোবাসা পরিপূর্ণতা লাভ করে তার বাবার মাধ্যমে। বাবা মানে গাম্ভীর্যের আড়ালে লুকিয়ে থাকা কোমল মনের একজন মানুষ। বাবা মানে রাগান্বিত সেই ব্যক্তি। বাবা মানে তার কাঁধে তুলে চারপাশ দেখানো সেই প্রিয় মুখ।

জীবন নামের মহা গল্পে বাবা তুমিই শ্রেষ্ঠ। তোমার থেকেই শিখেছি কষ্ট করলে মিলবে কেষ্ট। তোমার ক্লান্ত দেহটার দিকে আমি তাকিয়েছি যতবার তোমার মাঝে এক মহানায়কের সন্ধান পেয়েছি আমি ততবার। বাবা তোমার আদর্শে আমি নিজেকে করতে চাই প্রতিষ্ঠা। আমার রক্তে মিশে আছে তোমার ন্যায়নীতি আর নিষ্ঠা।

এই বিশেষ দিনে বাবার উদ্দেশ্যে বলতে চাই, অনেক ভালোবাসি তোমাকে! পৃথিবীর সব বাবার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

শিক্ষার্থী

ইমপেরিয়াম ইন্টারন্যাশনাল কলেজ, মালয়েশিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত