নুসেইরাত ক্যাম্পে ইসরায়েলের বোমা হামলা, নিহত ১২

  • গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল
  • হামাস নির্মূল এবং জিম্মি উদ্ধারের নামে গাজাজুড়ে হামলা ও অভিযান বৃদ্ধি করেছে ইসরায়েল
আপডেট : ১৮ জুন ২০২৪, ০৯:১২ এএম

পবিত্র ঈদুল আযহার মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে তাণ্ডব থামায়নি দখলদার ইসরায়েলি বাহিনী। পুরো উপত্যকা জুড়ে অবিরত হামলা চালিয়ে যাচ্ছে তারা।

গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আল-মাদৌন পরিবারের পাঁচজনসহ ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতাভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলায় অন্য একটি বাড়ির কমপক্ষে সত সদস্য নিহত হয়েছেন। সেখানেও অনেকে আহত হয়েছেন।

হামাস নির্মূল এবং জিম্মি উদ্ধারের নামে সম্প্রতি মাস খানেক ধরে পুরো গাজাজুড়ে হামলা ও অভিযান বৃদ্ধি করেছে ইসরায়েল। এতে করে উপত্যকাটিতে প্রতিনিয়ত বাড়ছে নিহতের সংখ্যা।

ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় এ পর্যন্ত গাজাতে ৩৭ হাজার ৩৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত