ওই নাম মুখে নিয়ে ঈদ নষ্ট করতে চাই না: অপু বিশ্বাস

আপডেট : ১৮ জুন ২০২৪, ০৫:৩২ পিএম

বছর শুরুতে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত ছবি ‘ট্র্যাপ’। এরপর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি এই নায়িকাকে। তবে ছিলেন আলোচনায়। কাজের বাইরেও শাকিব খান ও বুবলী ইস্যুতেও আলোচনায় আসেন তিনি। কারণ শাকিব খানের প্রাক্তন এই নায়িকা। একসঙ্গে অভিনয় করেছেন ৭২ টির বেশি সিনেমায়। 

একটি শোতে অতিথি হয়ে এসেছিলেন এই নায়িকা। সেখানেও শাকিব খান ও তার মুক্তি পাওয়া ‘তুফান’ ছবি নিয়ে বিস্তর আলাপ করেছেন এই নায়িকা। কিন্তু বুবলী ইস্যুতেই এড়িয়ে গিয়েছেন কথা। বুবলীর বিষয়ে বলতে না চেয়েও  অপু বিশ্বাস  বলেছেন অনেকেই কথাই। 

এক প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ‘ওই নাম মুখে নিয়ে ঈদ নষ্ট করতে চাই না।’

ঈদে তারকারা কে কী কোরবানি দিচ্ছেন এই নিয়ে ভক্তরাও থাকেন জানার অপেক্ষায়। এবারের কোরবানি ঈদে চিত্রনায়িকা অপু বিশ্বাসের কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে এই নায়িকা ঈদের অন্যান্য কাজে ব্যস্ত থাকেন। তবে কোরবানির ক্ষেত্রেও এই নায়িকার প্রস্তুতি ছিল। 

জানা গেছে, এবার চিত্রনায়িকা অপু বিশ্বাসও কোরবানি দিয়েছেন। ছেলে আব্রাম খান জয়ের নামে ছাগল কোরবানি দেন এই নায়িকা। সাদা রঙের একটি ছাগল কিনেও এনেছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত