ইউপি চেয়ারম্যানের ছেলের সুন্নতে খৎনার অনুষ্ঠান থেকে ফেরার পথে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালে ধাক্কা লেগে ২ আরোহী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী আহত হয়। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেশনাল গ্রামে সিপাহীপাড়া-দিঘীরপাড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলা সদরের মহেশপুর গ্রামের দীন ইসলামের ছেলে মোকসেদ গাজী (২৭) ও একই উপজেলা তাঁতীকান্দি গ্রামের মো. হান্নান সৈয়ালের ছেলে নাসির সৈয়াল (২৬)।
স্থানীয়রা জানিয়েছেন, জেলা সদরের শিলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মৃধার বাড়িতে তার ছেলেরর সুন্নতে খৎনার গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ওই রাতে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিল ৩ যুবক। পথে পার্শ্ববর্তী বেশনাল গ্রামের কবরস্থানের সামনে এলে দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল ছিটকে পড়ে সড়কে। পরে স্থানীয়রা আহত অবস্থায় মোটরসাইকেলের চালক ও আরোহী ৩ যুবককে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক আরোহী মোকসেদ ও নাসিরকে মৃত ঘোষণা করেন। অপর আহত জেলা সদরের মহেশপুর গ্রামের মনির হোসেনের ছেলে সোহাগ হোসেনকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, মোটরসাইকেলে ৩ জন ছিলেন। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ২ জন নিহত একজন আহত হয়।
গত ঈদেই রাফি বলেছিলেন, শাকিবের চেয়ার শেষ!
অশান্তি এড়াতে বড় সিদ্ধান্ত অভিষেকের!