বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন পার্বত্য সচিবের

আপডেট : ২৩ জুন ২০২৪, ০১:৪৬ এএম

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল শনিবার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সজল কান্তি বনিক, উপসচিব কাজী মোহাম্মদ চাহেল তস্তুরী, উপসচিব মোঙ্গল চন্দ্র পাল, উপসচিব (সচিবের পিএস) মো. শরিফুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. আজিজুল হক, মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইনজিনিয়ার হাবিবুল্লাহ নাহিদ উপস্থিত ছিলেন। এ কে এম শামিমুল হক ছিদ্দিকী ১৩ম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদানের মাধ্যমে ১৯৯৪ সালের ২৫ এপ্রিল কর্মজীবন শুরু করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত