জাহানারাকে নিয়েই বাংলাদেশের এশিয়া কাপ দল ঘোষণা

আপডেট : ২৪ জুন ২০২৪, ১২:৩৩ এএম

জুলাই মাসের ১৯ তারিখ থেকে শুরু হবে এবারের নারী এশিয়া কাপ। শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া এই আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিসিবির অফিসিয়াল পেইজে দেওয়া হয় দল। নিগার সুলতানা জ্যোতির অধীনেই এশিয়া কাপে খেলবে বাংলাদেশ নারী দল।

দীর্ঘদিন পর জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন জাহানারা আলম। বাংলাদেশের হয়ে জাহানারা সবশেষ মাঠে নেমেছিলেন ২০২৩ সালে মে মাসে। গেল ফেব্রুয়ারির পর আবার দলে ফিরলেন রুমানা আহমেদ। দলে নতুন মুখ ইশমা তানজিম তিনি একজন ওপেনার। আরেক নতুন মুখ স্পিনার সাবিকুন নাহার।

এবারের এশিয়া কাপে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ৮ দল। স্বাগতিক শ্রীলঙ্কার ছাড়াও 'বি' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও থাইল্যান্ড। 'এ' গ্রুপে আছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

এশিয়া কাপের জন্য বাংলাদেশ নারী দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজিম, সাবিকুন নাহার জেসমিন ও শরিফা খাতুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত