অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অসংখ্য স্পোর্টস অ্যাপ রয়েছে। তবে নিচের অ্যাপগুলোর সাহায্যে খুব সহজেই আপনি আপনার পছন্দের খেলা দেখতে পারবেন।
ফক্স স্পোর্টস অ্যাপ : ফক্স স্পোর্টস এর মধ্যে রয়েছে নিউজ, লাইভ স্কোর, সতর্কতা এবং আরও অনেক কিছু। এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনার পছন্দের দলগুলোর আপডেট পেতে পারেন। এমনকি সামাজিক যোগাযোগ অ্যাকাউন্টগুলোতে সাইন ইন করার অনুমতি দেয়। আপনি ফক্স স্পোর্টস অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রিয় খেলাধুলা স্ট্রিম করতে পারেন। তালিকায় ফুটবল, বাস্কেটবল, সকার, টেনিস এবং আরও অনেক কিছু রয়েছে।
সিবিএস স্পোর্টস : সিবিএস স্পোর্টস অ্যান্ড্রয়েডের সেরা ক্রীড়া অ্যাপ। আপনি অ্যাপটি ব্যবহার করে সিবিএস স্পোর্টস নেটওয়ার্ক থেকে অন্যান্য লাইভ গেমস দেখতে পারেন। সিবিএস স্পোর্টস অ্যাপ্লিকেশন থেকে পছন্দের দলের স্কোর এবং ভিডিওসহ আপডেট পাবেন । অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ফুটবল, বাস্কেটবলসহ আরও অনেক কিছু।
সুপারস্পোর্ট : সুপারস্পোর্ট অ্যাপের মাধ্যমে যে কোনো পছন্দসই ক্রীড়া বিভাগে সরাসরি ম্যাচগুলো দেখতে দেয়। এর মধ্যে টেনিস, ক্রিকেট, মোটরস্পোর্টস এবং আরও অনেক কিছু রয়েছে। আপনি যদি লাইভ খেলা না চান আপনি অ্যাপ্লিকেশনটি সরাসরি স্কোর এবং হাইলাইটগুলো দেখার জন্য ব্যবহার করতে পারবেন।
লাইভস্কোর : লাইভস্কোর সর্বশেষ স্কোর এবং ইভেন্টগুলো ট্র্যাক করার জন্য নিখুঁত অ্যাপ্লিকেশন। যা আপনাকে খেলার সব বিবরণ দিয়ে আপডেট রাখে। অ্যাপ্লিকেশনে ক্রিকেট, টেনিস, হকি এবং আরও অনেক খেলার কভারেজ দেয়।
রেডবক্স টিভি : এটি একটি ফ্রি লাইভ অ্যাপ। যা ১৫+ দেশ থেকে ১০০০টিরও বেশি টিভি চ্যানেল দেখতে দেয়। এটি সম্ভবত সরাসরি লাইভ স্পোর্টস দেখার জন্য সেরা অ্যাপ। যা ব্যবহার করে সংবাদ, সিনেমা এবং আরও অনেক কিছু দেখতে পারবেন। আপনার ডিভাইসে অ্যান্ড্রয়েড মিডিয়া প্লেয়ারটি ব্যবহার করা সহজ। তবে পছন্দসই ভিডিওগুলো দেখতে একটি তৃতীয় পক্ষের মিডিয়া প্লেয়ার ব্যবহার করতে পারেন। যদিও অ্যাপটিতে ভিপিএন ব্যবহার করতে হয়।