এবার ছাগলকান্ডে আলোচিত মতিউর রহমান এবং তার দুই স্ত্রী ও সন্তানদের ব্যাংক ও বিও (বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পাশাপাশি তাদের সব হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত এ সংস্থাটি। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি শেয়ারবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে বিএফআইইউ।
গতকাল মঙ্গলবার বিএফআইইউ সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাংক হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেন বিবরণী ইত্যাদি তথ্য সরবরাহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
