বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রী, পালাল ছেলে

আপডেট : ২৬ জুন ২০২৪, ১০:০১ পিএম

প্রায় তিন বছর ধরে তাদের প্রেম। প্রতিশ্রুতি ছিল বিয়ে করবেন। কিছুদিন আগেও বিশ্বাস ও ভালোবেসে প্রেমিকের ডাকে সারা দেন মেয়েটি। কিন্তু প্রেমিক তার প্রতিশ্রুতি রাখেননি। গত চারদিন থেকে ঠিকভাবে খোঁজও নিচ্ছিলেন না। তাই প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী। বিয়ে না হলে সেখানেই আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন। প্রেমিকার অবস্থানের আগেই বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিক। তাদের উভয়ের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউপির ফকিরপাড়া গ্রামে। তাদের উভয়ের বাড়ি একই ইউনিয়নের ভিন্ন দুটি গ্রামে। ছেলেটি এ বছর চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। মেয়েটিও স্থানীয় একটি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার দুপুরে মেয়েটি প্রেমিকের বাড়িতে এসে বিয়ের কথা বলেন। এতে ছেলের পরিবার ওই বিয়েতে রাজি হননি। এরপর থেকেই মেয়েটি ওই বাড়িতে অবস্থান নিয়েছেন। তাকে কিছুতেই বাড়ি থেকে সরানো যায়নি। ছেলেকে বাড়িতে না পেয়ে মেয়েটি বর্তমানে একাই অবস্থান করছেন।

মেয়েটির দাবি, প্রায় তিন বছর থেকে তাদের প্রেমের সম্পর্ক। ছেলেটি মাঝেমধ্যে তাদের গ্রামের যেতেন। সেখানে কথা হতো। এরপর মোবাইল নম্বর আদানপ্রদান। এক পযার্য়ে তাদের প্রেম হয়। ছেলেটি তাকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভালোবেসে ছেলেটিকে বিশ্বাস করে তারা এক সঙ্গে ঘুরেছেন।

এ বিষয়ে ছেলেটির খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যকেও পাওয়া যায়নি। স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, উভয়ের পরিবার ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গোবিন্দগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) দীপক চন্দ্র রায় বলেন, মেয়েটি ওই বাড়িতে অবস্থান করছে। উভয় পরিবারের লোকজনের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত