একটা ছোট্ট ছিমছাম মফস্বল শহর। পাড়ার সব শিশু একসঙ্গে খেলা করে, স্কুলে যায় আবার সাংস্কৃতিক কর্মকা-ের সঙ্গেও যুক্ত। এ ছাড়া তাদের আরেকটি প্রধান কাজ হচ্ছে গোয়েন্দাগিরি! অবাক ও তার গোয়েন্দা দল আবিষ্কার করে যে, একজন অদ্ভুত লোক এই পাড়ায় নতুন এসেছেন। একদিন তারা জানতে পারে অদ্ভুত লোকের ঘরে আছে এক এলিয়েন! শুরু হয় গোয়েন্দা দলের অভিযান! তারা এলিয়েনকে আবিষ্কার করতে চায়, তারা সত্যটা জানতে চায়! এক সময় তারা মুখোমুখি হয় এক অবাক করা সত্যের। দুরন্ত টিভির নতুন ধারাবাহিক নাটক ‘এলিয়েন!’ প্রচারিত হবে আজ ২৭ জুন থেকে প্রতিদিন রাত ৮টায়। নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার এবং পরিচালনা করেছেন নিয়াজ মাহবুব। এতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে আরফান আদ্রিয়ান, অরণ্য বিশ্বাস, শায়ান মাহবুব, মুনিয়া জাহান, বিরল পাল অর্নিল, নওশীন এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হীরা, আসমা পাঠান রুম্পা, খালিদ হাসান রুমি, দিলরুবা দোয়েল, আহমেদ গিয়াস, হারুনুর রশীদ, মোহাম্মদ রফিকসহ আরও অনেকে।
×
