খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মো. খায়রুল আলম তালুকদার ১১০ ভোট পেয়ে সভাপতি এবং মো. সৈয়দ আলম গুড্ডু ১০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ৯৪ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. হুমায়ূন কবির। গত সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে খুলনা প্রেস ক্লাবে এই নির্বাচনের ভোটগ্রহণ হয়।
নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯২ ভোটারের মধ্যে ১৮৭ জন ভোট দেন।
অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে মো. আব্দুল বারেক মৃধা ৮৯ ভোট, পরশ মৃধা ৮৫ ভোট, সহসাধারণ সম্পাদক পদে মো. হাফিজুর রহমান ৮৫ ভোট, মো. মিন্টু গাজী ৮১ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো. খলিলুর রহমান ফরাজী ৯০ ভোট, প্রচার সম্পাদক পদে মো. ইমরান শিকদার ৯২ ভোট, দপ্তর সম্পাদক পদে মো. বাবুল হোসেন হাওলাদার, কার্যনির্বাহী সদস্যের একটি পদে মো. চান মিয়া ও মো. নয়ন আলী সমানসংখ্যক ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক কাজী মোতাহার রহমান এবং সদস্য মুন্সী মাহবুব আলম সোহাগ ও সদস্য এসএম কামাল হোসেন।
