নারায়ণগঞ্জে মাদক কারবারিদের হাতে যুবক খুন

আপডেট : ২৭ জুন ২০২৪, ০২:৫৩ এএম

নারায়ণগঞ্জে নাসির (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন মাদক কারবারিরা। গত মঙ্গলবার রাতে শহরের মণ্ডলপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসির ফতুল্লা থানার ফরাজিকান্দা আল আমিননগর এলাকার বাবুল শেখের ছেলে।

জানা গেছে, মাদকের কারবার নিয়ে দ্বন্দ্বের জেরে রাত সাড়ে ১০টার দিকে নাসিরকে মণ্ডলপাড়া মোড়ে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তবে নিহতের ভাই আল আমিন বলেন, তাদের নিজস্ব হোসিয়ারি কারখানা আছে। নাসির তার হোসিয়ারিতেই কাজ করতেন। সন্ধ্যায় তিনি গেঞ্জি কেনার জন্য মণ্ডলপাড়া এলাকায় আসেন। এ সময় এলাকার চিহ্নিত মাদক কারবারি আলম, শহীদ ডোমের ছেলে ম্যাঙ্গোসহ কয়েকজন মিলে তার ভাইকে কুপিয়ে হত্যা করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। হত্যাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত