বিশ্বকাপ জিততে চান দ্রাবিড় তবে…

আপডেট : ২৮ জুন ২০২৪, ১১:২১ পিএম

খেলোয়াড় জীবনে কখনো বিশ্বকাপ জেতা হয়নি রাহুল দ্রাবিড়ের। 'দ্রাবিড়ের জন্য বিশ্বকাপ জেতো' সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ক্যাম্পেইন চলছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি দ্বিতীয়বার জেতা থেকে এক ধাপ দূরে ভারত। আগামীকাল বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।

দ্রাবিড় বিশ্বকাপ জয়ের ব্যাপারে বলেন, ‘জানেন তো, “কারও জন্য (জেতা) ব্যাপারটি” আমি ঠিক বিশ্বাস করি না। আমার ওই কথাটি পছন্দ, কেউ কাউকে জিজ্ঞাসা করেছিল, “তুমি কেন মাউন্ট এভারেস্টে চড়তে চাও?” জবাবে বলেছিল, “মাউন্ট এভারেস্টে চড়তে চাই, কারণ সেটি সেখানে আছে।” আমি বিশ্বকাপটি জিততে চাই। কারণ, এটি এখানে আছে। কারও জন্য নয়, এটা শুধু জয় করার জন্য আছে।’

দ্রাবিড় এরপর যোগ করেন, ‘আমি শুধু ভালো ক্রিকেট খেলতে চাই। কারও জন্য কিছু জেতার ব্যাপারটি আমার ব্যক্তিত্ব এবং আমি যা বিশ্বাস করি, তার একেবারে বিপরীত।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের কোচের পদ ছাড়বেন দ্রাবিড়। তাই সামাজিকযোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চলছে 'দ্য ওয়াল' খ্যাত দ্রাবিড়ের জন্য হলেও যেন এবার বিশ্বকাপ জেতে ভারত।

২০০৭ সালে প্রথম আসরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতিছিল ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত