এবারের কোপা আমেরিকায় অংশ নেওয়া ১৮টি দেশের মধ্যে ৭টি দেশেরই প্রধান কোচ আর্জেন্টিনার। এবং আরও অদ্ভুত বিষয় আর্জেন্টাইন কোচেরা কোপা আমেরিয়কার ম্যাচে মধ্য বিরতির নির্দিষ্ট সময় পার করে দেরিতে মাঠে আসছেন। এই কারণে এরই মধ্যে শাস্তি পেয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এবং চিলি কোচ রিকার্দো গারেকা। এবার সেই তালিকায় যুক্ত হলো তৃতীয় আর্জেন্টাইন কোচের নাম। তিনি ভেনেজুয়েলার ফার্নান্দো বাতিস্তা।
সোমবার সকালে টেক্সাসে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জ্যামাইকার মুখোমুখি হবে ভেনেজুয়েলা। প্রথম দুই ম্যাচের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলা ভেনেজুয়েলার এ ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না বাতিস্তা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাতিস্তার শাস্তি নিয়ে কথা বলেন সহকারী কোচ লিয়ান্দ্রো কুফরে, ‘বাতিস্তা খুবই ব্যথিত। কারণ, তিনি দলকে নেতৃত্ব দিতে পারবেন না। তবে আমরা এই সিদ্ধান্তকে সম্মান জানাই।’
ভেনেজুয়েলার লক্ষ্য গ্রুপ চ্যা্ম্পিয়ন হওয়া। এর জন্য শেষ ম্যাচে হার এড়ালেই চলবে। সেক্ষেত্রে শেষ আটে তারা খেলবে কানাডার বিপক্ষে, নয়তো সামনে পড়বে শিরোপাধারী আর্জেন্টিনা। এই সমীকরণ নিয়ে এ ম্যাচকে হালকাভাবে নেওয়ার সম্ভাবনা এক রকম উড়িয়ে দেন কুফরে, ‘নিজেদের সেরা দল নামানোর কথাই আমাদের ভাবতে হবে। কারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কাল একটা ভালো ফল পাওয়া।’
বিশ্বকাপ জিতে রোহিত খেলেন পিচের ‘মাটি’
১৬ পাসের পর করা গোল মেসিকে উৎসর্গ করলেন লাউতারো