কেমন হতে পারে শক্তিশালী ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিচালিত স্মার্টফোনের অনন্য স্বাধীনতার অভিজ্ঞতা! হরহামেশা চার্জার নিয়ে টানাটানির দরকার নেই, নেই বৈদ্যুতিক আউটলেটের লাগাতার সন্ধান। দিনভর দুর্নিবার গতি ও চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলছে প্রিয় স্মার্টফোনটি।
৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির একটি স্মার্টফোন ব্যবহার করে পেতে পারেন সারা দিন কানেকটেড ও প্রোডাকটিভ থাকার সক্ষমতা। এ স্মার্টফোনে লেখাপড়া বা কাজসংক্রান্ত ইমেইল, ব্যাক টু ব্যাক কনফারেন্স কল বা সারা দিনের ইন্টারনেটনির্ভর যোগাযোগ হবে দ্রুত ও নির্বিঘেœ। প্রয়োজনে ও বিনোদনে স্মার্টফোনটি দেবে সেরা পারফরম্যান্স।
৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে উপভোগ করতে পারবেন ইচ্ছেমতো ছবি তোলার স্বাধীনতা। এ ছাড়া একবার চার্জ দিয়ে সারা দিন তুমুল ব্যবহারের পরও ব্যাটারির চার্জ ফুরাবে না, এমন স্মার্টফোন চান সবাই। বারবার চার্জ দরকার না হওয়া মানেই স্মার্টফোনের ব্যাটারি কম ব্যবহার হওয়া, যা ব্যাটারি হেলথ বাড়িয়ে দেয় বহুগুণ। আর স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাটারি হেলথই নিশ্চিত করে এর বাকি সব পারফরম্যান্স। এমন এক দুর্দান্ত পারফরম্যান্সের স্মার্টফোনকে নিজের সার্বক্ষণিক সঙ্গী হিসেবে পেতে প্রস্তুত হোন। কারণ শিগগিরই বাজারে আসছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২৮! সঙ্গে থাকছে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ, ৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম এবং ৪৮ মাস স্মুথ পারফরম্যান্স। বিজ্ঞপ্তি
