ঢাবিতে আলোচনা সভায় স্পিকার

শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় পরমত সহিষ্ণু হতে হবে

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৬:৩৮ এএম

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিশ্ব ব্যবস্থাপনা বুঝতে হলে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, যাই হোক না কেন, অন্যকে বোঝা, পরমত সহিষ্ণুতা, পরমতের প্রতি শ্রদ্ধা, সব কিছুই রপ্ত করতে হবে এবং এ ক্ষেত্রে বিশ্লেষণ বা বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং অন্তদর্শন খুবই গুরুত্বপূর্ণ।

গতকাল সোমবার টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে উচ্চ শিক্ষা’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, উচ্চ শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো চাকরি পাওয়া নয়। বরং জ্ঞান আহরণের মাধ্যমে পরিপূর্ণ মানবিক বিকাশ নিশ্চিতকরণ এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সক্ষমতা অর্জন করাই হলো উচ্চ শিক্ষার লক্ষ্য।

বিভিন্ন গবেষণা থেকে উদ্ধৃত করে উচ্চ শিক্ষা গ্রহণের দুই ধরনের লক্ষ্য বা উদ্দেশ্যের কথা বলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তা হলো ট্রানসেকশনাল মডেল ও ট্রান্সফরমেশনাল মডেল। যে সব শিক্ষাপ্রতিষ্ঠান উচ্চ শিক্ষা প্রদানে ট্রান্সসেকশনাল মডেল গ্রহণ করে তাদের শ্রমবাজারের চাহিদা ও ট্রেন্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তার ভিত্তিতে কারিকুলাম প্রস্তুত করতে হয়, যাতে শিক্ষার্থীরা প্রাসঙ্গিক বিষয়ভিত্তিক দক্ষতা অর্জন করতে পারে। যা তাদের কর্মক্ষেত্রে সহজেই কাজ পেতে সহায়তা করে। আর ট্রান্সফরমেশনাল মডেল শিক্ষার্থীকে বিভিন্ন, সুনির্দিষ্ট দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত