প্রকাশ্যে এসেছে ক্ষুদে গানরাজ খ্যাত তরুণ কণ্ঠশিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতার নতুন মৌলিক গান। গানটির শিরোনাম ‘একটি কদম এনেছিলে’। কাজী আনারকলির কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। গানের ভিডিওটি পরিচালনা করেন অভিষেক আলম। গানটি নিয়ে পুষ্পিতা বলেন, ‘আনারকলি আন্টির কথা এবং সজীব দা’র সুর ও সংগীতায়োজন আমার খুব ভালো লেগেছে। আমি গাইতেও খুব স্বাচ্ছন্দ্যবোধ করেছি। আশা করি দর্শক-শ্রোতাদেরও ভালো লাগবে। উল্লেখ্য, ইতিপূর্বে প্রকাশিত পুষ্পিতার আরেকটি মৌলিক গান ‘মায়া লাগে’ দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছে। নতুন গানটি দেখা যাবে গায়িকার নিজস্ব ইউটিউব চ্যানেলে।
×
