মার্কেন্টাইল ব্যাংকের ২ ভাইস চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১২:২৩ এএম

আকরাম হোসেন (হুমায়ুন) ও মো. আব্দুল হান্নান মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৩তম সভায় তাদের এ পদে নির্বাচিত করা হয়। তারা দুজনই ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন) ফারস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি আবাসন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ডেবস্টার অ্যাসোসিয়েটস লিমিটেড ও মুরাদ অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান। এছাড়াও তিনি কয়েকটি রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প ও অন্যান্য ব্যবসায়ের সঙ্গে জড়িত। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত