অধ্যাপক এমএ বাকী খলীলী সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংক এশিয়ার বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংক এশিয়ার একজন স্বতন্ত্র পরিচালক। ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ফিন্যান্সে বিকম (সম্মান) ও এমকম সম্পন্ন করে ১৯৭৫ সালে তিনি বিশ^বিদ্যালয়ের একই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। পরে যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটি থেকে ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টে ১৯৮৭ সালে এমএসসি এবং ১৯৯১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ঢাকা বিশ^বিদ্যালয়ে ৩৭ বছরের সফল শিক্ষকতা শেষে ২০১২ সালে তিনি অবসর গ্রহণ করেন। শিক্ষকতা পেশার বাইরে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসনিক পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি
