‘মিরপুরের হিরো’ স্পোর্টিং উইকেটে ‘জিরো’ বলে মোস্তাফিজুর রহমানের একটা বদনাম আছে। ধীরগতির উইকেটে তিনি বল হাতে ভয়ংকর হয়ে ওঠেন। কিন্তু স্পোর্টিং বা ব্যাটিং সহায়ক উইকেটে ম্যাচ হলেই মোস্তাফিজ যেন হারিয়ে যান। এরপরও তিনি পাকিস্তানের পেস কিংবদন্তি ওয়াসিম আকরামের ‘গুডবুকে’ স্থান পেয়েছেন। তাকে দশে সাত নম্বর দিয়েছেন ওয়াসিম।
‘স্পোর্টসকিড়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘সুলতান অব সুইং’ খ্যাত আকরামকে বর্তমান সময়ের কয়েকজন বাঁহাতি পেসার সম্পর্কে বলতে বলা হয়েছিল। মোস্তাফিজ দীর্ঘদিন ধরেই টেস্ট খেলেন না। সাদা বলের ক্রিকেটই তিনি খেলে যাচ্ছেন। তবু নবীন পেসারদের দাপটে মাঝেমধ্যেই তাকে একাদশের বাইরে থাকতে হয়। সে কারণেই হয়তো আকরামের থেকে সাতের বেশি নম্বর পাননি ‘দ্য ফিজ’।
ওয়াসিম বলেছেন, “সে টেস্ট ক্রিকেট খেলতে পছন্দ করে না। আমরা যেহেতু টি-টোয়েন্টির কথা বলছি, এই সংস্করণে সে বেশ ভালো। বিশেষ করে তার কাটারের কারণে এবং সে এখন নতুন বলে ইনসুইংও শিখেছে। নতুন বল কিছুটা ভেতরে আসে। আগে শুধু এঙ্গেলে বেরিয়ে যেত, ব্যাটাররা ধরে ফেলত। অনুশীলন করে এখন সে নিজের গ্রিপ গোপন রাখতে পারে। অ্যাকশনেও পরিবর্তন আসে না। এ কারণে সে ধারাবাহিক।”
এই সময়ের পেসারদের মাজে আকরামের কাছে দশে দশ পেয়েছেন নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী পেসার মিচেল স্টার্ককে দিয়েছেন ৯.৭৫। আর ভারতের নবীন পেসার আর্শদীপ সিং পেয়েছেন দশে ৮ নম্বর। স্টার্ক আর বোল্টকে নিয়ে তিনি বলেন, “শেষ দশ বছরে স্টার্কের পরে যদি কোনো শীর্ষ পর্যায়ের বাঁহাতি পেসার আসে, তাহলে আমি ট্রেন্ট বোল্টেরই নাম বলব।”
ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে রিজওয়ান- অভিযোগ শেহজাদের
তাসকিন কি সাকিবের বিরুদ্ধেও ‘আইনি ব্যবস্থা’ নেবেন?
বিসিবির কোচ হিসেবে কত আয় করবেন সাবেক তিন ক্রিকেটার?