টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা ১-১ এ শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫ শটে ফয়সালা না হলে পালা আসে সাডেন ডেথের। ষষ্ঠ শট ভেনেজুয়েলা মিস করলেও করেননি কানাডার ইসমায়েল কোনে। বল জালে ঠেলেই দেন ভোঁ দৌড়। প্রথমবারের মতো কোনো বড় প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করার আনন্দে মাতে কানাডা।
মার্কিন কোচ জেসে মার্শ কানাডার কোচের দায়িত্ব নেন মাত্র ৬ ম্যাচ আগে। কোয়ার্টার ফাইনালের মতো বড় মঞ্চে ভেনেজুয়েলার বিপক্ষে মোটেও নিজেদেরকে ছোট দল হিসেবে ভাবেনি দলটি। উল্টো ম্যাচের ১৩তম মিনিটে জ্যাকব শ্যাফেলবার্গের গোলে লিড নিয়ে নেয় কানাডা।
দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিট পর্যন্ত সেই লিড ধরে রেখেছিলেন তারা। ওই সময় ভেনেজুয়েলাকে সমতায় ফেরান তাদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ও অধিনায়ক সলোমন রন্ডন। ৪০ গজ দূর থেকে চিপ করে বোকা বানান কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রিপিউকে।
ক্রিপিউ সেই শোধ তোলেন টাইব্রেক শুটআউটে। দুটি শট ঠেকিয়ে দেন তিনি। এর মধ্যে দ্বিতীয়টি সাডেন ডেথ চলাকালে। পরে কানাডার হয়ে শট নিতে আসেন ইসমায়েল কোনে। ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো এর আগে একটি বল বাঁচিয়ে দিলেও এ যাত্রায় হন ব্যর্থ।
আগামী বুধবার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে আরও একবার কোপার বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে কানাডা। আসর শুরুর ম্যাচে মেসিদের কাছে ২-০ গোলে হেরেছিল কনকাকাফের একমাত্র প্রতিনিধ্ত্বিকারী দলটি।
খলনায়ক ফেলিক্স নয় ‘দুর্ভাগ্য’: পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ