সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারেননি বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। বিতর্ক হয়েছে সংবাদ সম্মেলনে তার দেওয়া দল সম্পর্কিত বিভিন্ন বক্তব্য নিয়েই। সাকিব অবশ্য এসব থোরাই কেয়ার করেন। জবাব দিতে চান মাঠে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে দেশ থেকে উড়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানেও তার নৈপুণ্যে নেই আগের ধার।
মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমে ব্যাটে কটা রান করলেও বল হাতে ছিলেন বড়ই বিবর্ণ। অবশ্য জয় পেয়েছে সাকিবের দল। টেক্সাস সুপার কিংসকে ১২ রানে হারিয়ে আসর শুরু করেছে সুনিল নারিনের নেতৃত্বে এলএকেআর।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচের প্রথম ইনিংসে এলএকেআরের হয়ে চার নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন সাকিব। খেলেছেন ১৩টি বল। ৪ চারে করেছেন ১৮ রান। তবে ভারত থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো উন্মুক্ত চাঁদের ৪৫ বলে ৬৮ রানের ইনিংস ও যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ খেলা নিতিশ কুমারের ১৭ বলে ২৬ রানের সুবাদে ৭ উইকেটে ১৬২ রান করে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।
রান তাড়ায় ৮ উইকেটে ১৫০ রান তুলে থাকে টেক্সাস সুপার কিংস। ৩৯ বলে ৫৩ রান করেন ডেভন কনওয়ে। ৩ ওভার বল করার সুযোগ পান সাকিব। সেখানে ৩২ রান দিয়ে একটি মাত্র উইকেট শিকার করেন তিনি। ৪ ওভারের স্পেলে ৩৩ রানে ৪ উইকেট শিকার করেন আলি খান।
সাডেন ডেথে ভেনেজুয়েলাকে হারিয়ে স্বপ্নের সেমিতে কানাডা
ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলে ফেললেন রোনালদো?