বলিউডে প্রায় ছয় বছর পার করে ফেললেন জাহ্নবী কাপুর। অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিছুদিন আগেই নাকি ৬৫ কোটির বিলাসবহুল বাড়িও কিনে ফেলেছেন শ্রীদেবীকন্যা। তার মোট সম্পত্তির পরিমাণ কত?
সূত্রের খবর, বর্তমান সময়ের প্রেক্ষিতে জাহ্নবীর মোট সম্পত্তির আর্থিক মূল্য প্রায় ৮২ কোটি রুপি। এখন বাবা বনি কাপুর ও বোন খুশি কাপুরের সঙ্গে বান্দ্রার অভিজাত এলাকায় থাকেন অভিনেত্রী। মুম্বাইয়ে ৬৫ কোটি দিয়ে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। এই বাড়িতে বিশাল বড় ও সাজানো রান্নাঘর রয়েছে। রয়েছে প্রাইভেট সুইমিং পুল। বাড়ির ভিতরেই রয়েছে বার। বাইরে সুন্দর সাজানো বাগানও দেখা যায়।
জাহ্নবীর জন্য চেন্নাইয়ে একটা বাড়ি কিনেছিলেন শ্রীদেবী। বাড়িটি নাকি প্রায় দেড় একর জমির উপর। যাকে গেস্ট হাউস করে দিয়েছেন অভিনেত্রী। শোনা যায়, ২৫ হাজার রুপি খরচ করলেই এই গেস্ট হাউসে থাকা যায়। সুতরাং সেখান থেকেও জাহ্নবীর কিছুটা অর্থ আয় হয়। এছাড়াও, একাধিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত অভিনেত্রী।
সূত্রের খবর, এই সব ব্র্যান্ড প্রতি জাহ্নবী ৭০ থেকে ৮০ লক্ষ আয় করেন জাহ্নবী। সিনেমার জন্য ৫ থেকে ১০ কোটি রুপি পারিশ্রমিক নেন।
সর্বশেষ জাহ্নবীকে দেখা গেছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিতে। এতে রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। আগামীতে জাহ্নবীর ঝুলিতে রয়েছে স্পাই থ্রিলার ‘উলঝ’, অ্যাকশন ড্রামা ‘দেবারা: পার্ট ১’ আর রোম্যান্টিক ফিল্ম ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’। শোনা যায়,
সামান্থার দুর্বলতাকে ব্যবহার করছে ‘জালিয়াত’ চিকিৎসক!
‘কাল্কি’র দাপট, ৭ দিনে ৭০০ কোটি পার 