ইউক্রেনের প্রধান শহরগুলোতে রুশ হামলায় নিহত ২০

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১২:৫১ এএম

ইউক্রেনের বিভিন্ন স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। গত রবিবার দেশটির প্রধান প্রধান শহরে ব্যাপক রুশ ক্ষেপণাস্ত্র হামলার কারণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে পোল্যান্ডে সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তার দেশের অন্তত ৪০টি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়া ইউক্রেনের প্রায় ৪০ মাইল লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে আবাসিক ভবন, অবকাঠামো এবং একটি শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।  ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলা কিয়েভের ওখমাদিত শিশু হাসপাতালে আঘাত হেনেছে। হাসপাতালটি দেশের সবচেয়ে বড় শিশু চিকিৎসাকেন্দ্র। ক্ষেপণাস্ত্র হামলায় হাসপাতালটির ক্ষতি হয়েছে এবং সেখান থেকে শিশুদের সরিয়ে নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত