সেন্টমার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্প কোস্ট গার্ডের

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৬:৩৭ এএম

সেন্টমার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল সোমবার সকাল ১০টা  থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২৪২ জন অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী প্রদান করা হয়। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত