নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাল তুরস্ক

আপডেট : ১০ জুলাই ২০২৪, ১২:২১ এএম

সম্পূর্ণভাবে নিজেদের প্রযুক্তি ও উপদানে তৈরি যোগাযোগ স্যাটেলাইট তার্কসাত ৬এ মহাকাশে উৎক্ষেপণ করেছে তুরস্ক। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের প্যাড থেকে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটটি।

বিবিসি বলছে, উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হয়েছে স্পেসএক্স কোম্পানির তৈরি ফ্যালকন ৯ মডেলের একটি রকেট। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার্কসাত ৬এ’র উৎক্ষেপণকে দেশটির জাতীয় স্যাটেলাইট নির্মাণ প্রকল্পের ইতিহাসের ‘নতুন অধ্যায়’ উল্লেখ করে এক বিবৃতিতে বলেন, তার্কসাত ৬এ আমাদের জাতীয় সক্ষমতা ও যোগ্যতার একটি উজ্জ্বল নজির।’

যোগাযোগ বা কমিউনিকেশন স্যাটেলাইট তার্কসাত ৬এ-এর কাজ হবে মূলত টেলিযোগাযোগ এবং টেলিভিশন সম্প্রচার নির্বিঘ্ন করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত