ডাস্টবিনে মিললো মানব ভ্রূণ

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৬:২৫ পিএম

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার তুলাতলি এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় একটি মানব ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে একটি ডাস্টবিন থেকে এটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা দেশ রূপান্তরকে জানান, ডাস্টবিনে বস্তাবন্দি অবস্থায় পড়ে থাকা একটি মানব ভ্রূণ দেখতে পুলিশকে খবর দেন স্থানীয়রা। উদ্ধারের পরে স্থানীয়দের সহায়তায় মানব ভ্রূণটি দাফন করা হয়েছে। 

মানব ভ্রূণটি সুরতহাল করার মতো অবস্থায় ছিল না। এটির ওজন এক কেজির মতো হবে। অবৈধ গর্ভপাতের পর মানব ভ্রূণ ভাগাড়ে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে’ বলেন ওসি সঞ্জয়। এর আগে চলতি বছরের ১৪ মে পূর্ব নাছিরাবাদ আপন নিবাসের ফটকের সামনে ময়লার ভাগাড় থেকে দুটি মানব ভ্রূণ উদ্ধার করেছিল পুলিশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত