ড্যাফোডিল ইউনিভার্সিটির ৪০ শিক্ষার্থীর হাতে অভিভাবক মৃত্যু বীমার চেক হস্তান্তর

আপডেট : ১০ জুলাই ২০২৪, ১০:৫৩ পিএম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের পক্ষ থেকে ৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের ৪০ শিক্ষার্থীর প্রত্যেকের হাতে অভিভাবক মৃত্যুবীমার ৩ লক্ষ টাকা করে মোট ১ কোটি ২০ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আমিনুল ইসলাম মিলনায়তনে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের প্রধান পরামর্শক (পরিচালনা পর্ষদ) রহিম উদ-দৌলা চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. হামিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস.এম মাহবুব উল হক মজুমদার (ভারপ্রাপ্ত উপাচার্য)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিেিটডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (অর্থ ও হিসাব) মমিনুল হক মজুমদার।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জীবন বীমা সেবার অধীনে আনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত