আর্জেন্টিনার ফাইনালে ব্রাজিলের রেফারি, যার ওপর ক্ষুব্ধ ছিলেন মেসি

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৯:২৮ এএম

কোপা আমেরিকার আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে ব্রাজিলের রেফারি 

রাফায়েল ক্লস। তার পাশাপাশি অ্যাসিসট্যান্ট, ভিএআর মিলিয়ে মোট ৭ জন রেফারির মধ্যে ৫ জনই থাকছেন ব্রাজিলীয় । 

বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইট থেকে রবিবারের ফাইনালের জন্য রেফারিদের নাম ঘোষণা করেছে কনমেবল।

রেফারি রাফায়েল ক্লসের সঙ্গে এর আগে সমস্যা হয়েছিল আজেন্টিনার। ২০২০ সালে কাতার বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের সংগে মেসিদের একটি ম্যাচে রেফারি ছিলেন ক্লস। আর্জেন্টিনার পক্ষে একটি পেনাল্টি না দেয়া, আবার বিরুদ্ধে একটি পেনাল্টি দেয়ায় ক্লসের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন মেসিরা।

আরেকবার ১৫ পাসের পর মেসির একটি গোল বাতিল করে দিয়েছিলেম ক্লস। এই গোলের বিল্ডআপের ২৭ সেকেন্ড আগে প্যারাগুয়ের একজন খেলোয়াড়কে ফাউল করেছিলেন লো সেলসো- ভিএআরে দেখে তাই মেসির গোলটি বাতিল করে দেন ক্লস। 

ম্যাচ শেষে ক্লসের বিরুদ্ধে মেসিকে বলতে শোনা যায়, 'তুমি তো আমাদের দুবার.. শেষ করে দিয়েছো' ম্যাচটি শেষপর্যন্ত ১-১ গোলে ড্র হয়। 

এরপর ক্লসের পরিচালনা এক ম্যাচে আর্জেন্টিনা ড্র করে ইকুয়েডরের সঙ্গে। দুবার কলম্বিয়াকে হারায়।  

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত