সিজারের সংখ্যা কমিয়ে আনতে চাই : স্বাস্থ্যমন্ত্রী 

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৫:৫৫ এএম

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমরা সিজারের সংখ্যা কমিয়ে আনতে চাই। সিজারের সংখ্যা যত কমিয়ে আনতে পারব ততই মঙ্গল। তিনি বলেন, আপনারা যারা গ্রাম পর্যায়ে কাজ করেন, তাদের কাছে আমার অনুরোধ আপনারা মানুষদের, অন্তঃসত্ত্ব মায়েদের বোঝান, তারা যাতে ঠিকমতো চেক আপ করেন। নিয়মিত ও সময়মতো যাতে কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তঃসত্ত্ব মায়েরা যাতে স্বাস্থ্যপরীক্ষা করায়।

গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ সব কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সবার আগে এএনসি কর্নারের খোঁজ নেন জানিয়ে স্বাস্থমন্ত্রী বলেন, আমি খোঁজ নিয়ে দেখি অন্তঃসত্ত্ব মায়েরা কয়টা করে চেকআপ করছেন, কোথায় ইনস্টিটিউশনাল ডেলিভারি হচ্ছে, কোথায় সিজারিয়ান বেশি হচ্ছে। অনেক জায়গায় বলেন আগে সিজার হয়েছে তাই সিজার করতে হবে। সেটা কোনো উত্তর হতে পারে না। আগে কেন হলো সেটার কারণ খুঁজে বের করতে হবে। তিনি বলেন, আমরা যদি একেবারে মূল কারণ খুঁজে বের করে গোড়া থেকে কাজ করি তাহলে সিজারের সংখ্যা অবশ্যই কমিয়ে নিয়ে আসতে পারব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত