পুলিশের ওপর হামলা

খুলনায় কৃষক লীগ নেত্রী হালিমাসহ গ্রেপ্তার ১৬

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০২:১৪ এএম

ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়া ও পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষক লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমানসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে খুলনার খালিশপুর থানা-পুলিশ নগরীর মুজগুন্নি বাস্তুহারা এলাকায় হালিমার বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে মাদক কারবারি পলাশকে গ্রেপ্তার করতে হালিমার বাস্তুহারার বাড়িতে অভিযান চালানো হয়। পলাশকে গ্রেপ্তারের পর হালিমা ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে নয়জন পুলিশ সদস্যকে আহত করে। এ সময় পলাশ পালিয়ে যান। খবর  পেয়ে ঘটনাস্থলে আরও পুলিশ আসে। রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে হালিমা রহমানসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ১৪ জনের মধ্যে দুজন ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি রয়েছে।

ওসি আরও জানান, মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত