আমাদের ‘সেকেন্ড ক্লাস সিটিজেন’ ভাবা হচ্ছে: কানাডা কোচ মার্শ

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৮:৩৯ এএম

কোপা আমেরিকার আয়োজনকারী কর্র্তপক্ষের বিরুদ্ধে এক হাত নিলেন এবারের আসরের চমক কানাডার কোচ জেসে মার্শ। তার মনে হয়েছে কানাডার সঙ্গে দ্বিতীয় শ্রেণির নাগরিকদের মতো আচরণ করা হচ্ছে। এ কারণে কনমেবলের পেশাদারিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্শ।

এবারই প্রথম কোপা আমেরিকায় অংশগ্রহণ করে কানাডা। করেই তাক লাগিয়ে দিয়েছে দেশটি। পুরো আসরে হেরেছে মাত্র দুটি ম্যাচ. সেটিও আর্জেন্টিনার কাছে। সেমিফাইনালে ২-০ গোলে হেরে যায় তারা। আগামীকাল উরুগুয়ের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ দিয়ে আসর শেষ করবে তারা।

সেমিফাইনালে হারের পর উরুগুয়ের ফুটবলারদের সঙ্গে দর্শকদের হাতাহাতি ঘটনা ঘটে। এ ঘটনাকে কনমেবলের পেশাদারিত্বের ঘাটতি বলে মনে করেন মার্শ। এর আগে কানাডার খেলোয়াড়ের সঙ্গে শ্রেণি বৈষম্যের ঘটনা ঘটেছিল। মার্শ বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই চাই না কোনো ফুটবলার বা তা পরিবার কোনোভাবে হুমকির মাঝে পড়ুক। তবে এ ঘটনা যদি কানাডার কারো সঙ্গে ঘটতো তাহলে আমাদের ওপরেই শাস্তি নেমে আসতো। কেননা আমাদের সঙ্গে সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো আচরণ করা হচ্ছে।’

মার্শ এ সময় টুর্নামেন্টের রেফারিং নিয়েও তীব্র সমালোচনা করেন। আলফনসো ডেভিসকে গঞ্জালো মন্তিয়েলের করা ফাউল প্রসঙ্গ টেনে এনে মার্শ বলেন, ‘আসরের রেফারিংও খুব একপেশিয়া হচ্ছে। রেফারির কাজ বিপদ থেকে খেলোয়াড়দের রক্ষা করা। এখানে সেটি হচ্ছে না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত