কুষ্টিয়ার দৌলতপুরে সেফটিক ট্যাংকিতে কাজ করতে নেমে দুইজন শ্রমিক নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও একজন। শনিবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যেপাড়া গ্রামের মোশারফ হোসেনের বাড়িতে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, স্থানীয় বাসিন্দা হারান বিশ্বাসের ছেলে নির্মাণ শ্রমিক লিটন বিশ্বাস (৩০) এবং নিহত লিটন বিশ্বাসকে উদ্ধারে নেমে স্থানীয় বাসিন্দা ইয়ারুল হোসেনের ছেলে রাজন হোসেন (২৮) নামে অপর এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন নিহত রাজনের ছোট ভাই মিজান হোসেন (১৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহাবুবুর রহমান জানান, ‘অসাবধানতায় সেফটিক ট্যাংকিতে কাজে নেমে বিষক্রিয়ায় দু’জনের মৃত্যু হয়েছে এবং অপর এক যুবক আহত হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা