জাহাঙ্গীর আলম বললেন

আ.লীগের সমর্থক হিসেবে কাজ করে দেখিয়ে দিতে চাই

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৩:০৫ এএম

গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের উপদেষ্টা ও সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেছেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আওয়ামী লীগের একজন সমর্থক হয়ে দলের জন্য কাজ করে আমাদের শক্তি-সামর্থ্য দেখিয়ে দিতে চাই। তারা নেতা হয়ে যতটুকু কাজ না করতে পারবে আমরা সমর্থক হয়ে তার চেয়ে বেশি কাজ করে আমাদের দক্ষতা ও ক্ষমতা প্রদর্শন করব।

গতকাল শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুরা এলাকায় সদর মেট্রো থানা জাতীয় শ্রমিক লীগের নতুন কার্যালয়ের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শহর আওয়ামী লীগ নেতা মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, আনোয়ার হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত