আনসার-ভিডিপি ব্যাংকের ঋণ আদায় সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৬:৪৫ পিএম

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক তহবিল ব্যবস্থাপনার চ্যালেঞ্জসমূহ এবং শ্রেণিকৃত ঋণ আদায় ও স্থিতি হ্রাসকরণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) পারভীন আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্হাপক মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. শিব্বির আহমেদ। সভায় ব্যাংকের অন্যান্য নির্বাহীসহ আঞ্চলিক ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ এবং কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংকটিকে আরও গতিশীল ও গ্রাহক বান্ধব করার লক্ষ্যে ব্যাংকের তহবিলের সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তোলা, শ্রেণিকৃত ঋণ স্থিতি দ্রুত হ্রাসকরণসহ শ্রেণিকৃত ঋণ আদায়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান অতিথি পরামর্শ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত