ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইন্টারনেট সেবা বন্ধ

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০২:২২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় রবিবার মধ্যরাত থেকে মোবাইলে ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। শিক্ষার্থীরা বলছেন, মধ্যরাত থেকে তারা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। 

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে উল্লেখ করে রবিবার রাত ১০টার পর বিভিন্ন হলে মিছিল করেন শিক্ষার্থীরা। পরে তারা রাজু ভাস্কর্যের সামনে এসে বিক্ষোভ করছেন।

এক শিক্ষার্থী জানান, রাত একটার পর থেকে ইন্টারনেট সেবা একেবারেই পাচ্ছেন না তিনি।

অপারেটর সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৪–জি নেটওয়ার্ক বন্ধ করার নির্দেশনা তারা পেয়েছেন। তাদের ম্যাসেজে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ৪–জি নেটওয়ার্ক বন্ধ রাখতে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত