ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও বহিরাগত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ হামলা শুরু হয়েছে। হামলায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হল-চানখারপুল রোড রণক্ষেত্রে পরিণত হয়। তবে এখন পর্যন্ত কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় দুপক্ষের মধ্যে লাগাতার ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
সরজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সামনে অবস্থান নেন ঢাবি শিক্ষার্থীরা। অন্যদিকে চানখারপুলের কাছে অবস্থান নেয় বহিরাগত ছাত্রলীগের নেতাকর্মীরা৷
এ সময় থেমে থেমে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পালটা ধাওয়া চলতে থাকে। এসময় বহিরাগতদের হাতে রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্র দেখা যায়।
উত্তাল জাহাঙ্গীরনগর, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ