মুক্তি পেলো জীবনমুখী গানের কণ্ঠশিল্পী, লেখক ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিকের নতুন গান ‘মায়াটান’। শৈশবের স্মৃতি জাগানিয়া হাহাকার নিয়ে নির্মিত গানটির কথা ও সুর সাজিয়েছেন শিল্পী নিজেই। সঙ্গীতায়োজনে ছিলেন অণু মোস্তাফিজ। ভিডিও নির্মাণ করেছেন আলম মোরশেদ।
গানটি প্রসঙ্গে মানিক বলেন, প্রত্যেকের জীবনকেই নানাভাবে অনুপ্রেরণা দেয় ফেলে আসা শৈশব। আবার কখনো নস্টালজিয়ায় আক্রান্ত করে। জীবনের সোনালি দিনগুলোর মধুর স্মৃতিকে উসকে দিতেই ‘মায়াটান’ গানটি অদ্ভুত ভালো লাগা তৈরি করবে সবার মধ্যে। এই গানে শুধু শৈশব নয়, ব্রিটিশ বিরোধী বিপ্লবী তিতুমীরের ঐতিহাসিক ঘটনার যোগসূত্রও তৈরি করা হয়েছে ভিডিও’র কাহিনীচিত্রের মাধ্যমে।
জানা গেছে, ‘মায়াটান’ শিরোনামের গানটি যুক্ত হবে আপকামিং ‘বিপ্লবী তিতুমীর’ চলচ্চিত্রে।
গানটি প্রসঙ্গে ভিডিও নির্মাতা মোরশেদ আলম বলেন, হৃদয়কে মুগ্ধতায় ভরিয়ে দেওয়ার মতো কথা ও সুরের গান ‘মায়াটান’। আকাশ, প্রকৃতি এবং সোঁদা মাটির ঘ্রাণ আছে গানের ভিডিওতে। দর্শক ফিরে যাবে ফেলে আসা মায়ামাখা শৈশবে। মানিক ভাই যেমন অসাধারণ গেয়েছেন, তেমনি অণু মোস্তাফিজ ভাইও হাড়ি, পাতার বাঁশি, বৈঠার শব্দ দিয়ে দারুণ সঙ্গীতায়োজন করেছেন।
ইউটিউব চ্যানেল মানিক মিউজিক-এ প্রকাশিত হয়েছে এটি।
কলকাতার তারকারা গয়না-জামা ভাড়া করে আম্বানির বিয়েতে গেছেন