সম্প্রতি চীনের বিখ্যাত ইলেকট্রনিকস ম্যানুফ্যাকচারিং কোম্পানি এসম্যাজিক, কম্পিউটেক্স-২০২৪ এ তাদের নতুন ডুয়াল-স্ক্রিন ল্যাপটপ ‘এস ম্যাজিক এক্স-ওয়ান’ বাজারে এনেছে।
১৪ ইঞ্চি, ১০৮০পি ডিসপ্লের এস ম্যাজিক এক্স-ওয়ান ৩৬০ ডিগ্রি অনুভূমিকভাবে ভাঁজ করা ডুয়াল-স্ক্রিন বৈশিষ্ট্যসম্পন্ন ল্যাপটপ। যার ১৬ জিবি ডুয়াল চ্যানেল ও ওয়ান জিবি পর্যন্ত এসএসডি স্টোরেজ সুবিধা রয়েছে। এই ল্যাপটপে দুটি ডিসপ্লে পাশাপাশি থাকতে পারে বা ব্যাক-টু-ব্যাক মোডে স্ক্রিন সম্পূর্ণভাবে ফ্লিপ করে সামনে বসা ব্যক্তি অন্য ডিসপ্লে দেখতে পারেন। ভিডিও কনফারেন্সিং, ডেটা বিশ্লেষণ, গেম বা মাল্টিটাস্কিংয়ের জন্য এই উদ্ভাবনী ডুয়াল-স্ক্রিন কনফিগারেশন দক্ষতার সঙ্গে ব্যবহারকারীর কাজ শেষ করবে। এর দাম অবশ্য কোম্পানি এখনও জানায়নি।
এই ল্যাপটপটির বড় বৈশিষ্ট্য হচ্ছে কীবোর্ডের বাম পাশে সোনালি রংয়ে খোদাইকরা স্টিভ জবসের আইকনিক উক্তি, ‘স্টে হাংরি, স্টে ফুলিশ’ যা ডিভাইসের প্রিমিয়াম গুণমান এবং উদ্ভাবনী চেতনার প্রতীক।
সাধারণ ল্যাপটপের চেয়ে ১০ গুণ বেশি গুণাবলী সমৃদ্ধ এই এস ম্যাজিক এক্স-ওয়ানে একটি দক্ষ মোবাইল ওয়ার্কস্টেশন রয়েছে। যা দ্বৈত-স্ক্রিন নোটবুকের ধারণাকে বদলে দেবে। মোবাইলে ব্যবসায়িক কার্যক্রমের নতুন মান নির্ধারণ করেছে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কাজের দক্ষতা বাড়াতে চাওয়া পেশাদারদের জন্য এই ল্যাপটপটি নি:সন্দেহ নান্দনিক পছন্দ হবে।
