ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখার দাবি মেয়র তাপসের

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৬:৪৭ এএম

নিজেদের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘গত বছরের চেয়ে এ বছর প্রকোপ বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞ মহল আশঙ্কা প্রকাশ করলেও সামষ্টিক কার্যক্রমের মাধ্যমে আমরা ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।’

গতকাল মঙ্গলবার নগর ভবনের শীতলক্ষ্যা হলে স্থাপিত ‘এডিস মশাবাহিত ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ এবং তদারকি-সংক্রান্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘বিশেষজ্ঞদের আশঙ্কাকে আমলে নিয়ে এবং স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে চিহ্নিত অতি ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোয় আমরা চিরুনি অভিযান পরিচালনা করেছি। পূর্ববর্তী বছরগুলোর অভিজ্ঞতার আলোয় যেসব জায়গায় আমরা লার্ভার অভয়ারণ্য পেয়ে থাকি, সেসব জায়গা চিহ্নিত করে সব সংস্থা ও কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত