বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সদ্য নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) মজিবুর রহমান ধানম-ি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।
এ সময় ব্যানবেইসের মহাপরিচালক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় যে প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল সেই প্রতিষ্ঠানের ডিজি হিসেবে পদায়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।
বঙ্গবন্ধু যে উদ্দেশ্যে এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে বিদ্যমান কার্যক্রমকে কীভাবে আরও গতিশীল করা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করব।’ বিজ্ঞপ্তি
